শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা ও শহর ছাত্রদলের আংশিক কমিটি গঠন
শেরপুর সদর উপজেলা ও শহর ছাত্রদলের আংশিক কমিটি গঠন

শেরপুর সদর উপজেলা ও শহর ছাত্রদলের আংশিক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর সদর উপজেলা ও শহর শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে শেরপুর সদর উপজেলা শাখা ছাত্রদলের আংশিক কমিটিতে হুমায়ুন কবির ইমরানকে সভাপতি ও আশরাফুল আলম রাসেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আর শেরপুর শহর ছাত্রদলের আংশিক কমিটিতে শাকিবুল হাসান তারাকে সভাপতি ও রাকিব হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
১১ আগস্ট সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।