শেরপুরের নকলা পৌরসভা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। ১১ আগস্ট (সোমবার) তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পৌরসভার উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা এবং চলমান প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে পৌর এলাকার পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।
ওইসময় নকলা উপজেলা নির্বাহী অফিসার ও নকলা পৌরসভার প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।