Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রেসক্লাবের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রেসক্লাবের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রেসক্লাবের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

০

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট বুধবার বিকেলে দিবসটি উপলক্ষে ৩ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা পাঠ, আলোচনা ও পুরস্কার বিতরণীর অংশ হিসেবে ওই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ওইসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, শেরপুর কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক ইসরাত পুতুলসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় পৃথক তিনটি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ীদেরকে আগামী ১০ আগস্ট আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।