মুহাম্মদ আবু হেলাল : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার ব্রীজপাড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আতাউর রহমান আশরাফি’র সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শেরপুর-৩ আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন।
এসময় অন্যান্যদের মাঝে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, কাংশা ইউনিয়নের সভাপতি মুফতি জাবের আহমেদ, ধানশাইল ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা শামছুল ইসলাম, গৌরীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু বক্কর, হাতীবান্দা ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা হারুন উর রশিদ, মুফতি মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি শাহাদৎ হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল এদেশের ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থাকবে।” সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন, হেফাজতে ইসলাম ঝিনাইগাতী শাখার সভাপতি মুফতি সাইফুল ইসলাম ফাকরাবাদি।