শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ পদ্মা সেতুর টোলপ্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২
পদ্মা সেতুর টোলপ্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

পদ্মা সেতুর টোলপ্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণপাশে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শরিয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুরের শিবচর হাওইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— মোহাম্মদ আলী অন্তু (২৬) ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।
মাদারীপুরের শিবচর হাওইয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল মোহাম্মদ আলী অন্তু ও আরেক যুবক। পদ্মা সেতু টোলপ্লাজা পাড় হবার পর পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে প্রথমে সড়কে ও পরে পাশের খাদে পড়ে যান। ঘটনাস্থলেই দুইজনেরই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তবে, যাত্রীবাহী বাসটি শনাক্ত করার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।