শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক কারবারি মোঃ সুমন মিয়া নামে এক ব্যাক্তিকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এছাড়াও দণ্ডপ্রাপ্ত মোঃ সুমন মিয়াকে ৫০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মোঃ সুমন মিয়া (২৮) শেরপুর পৌরসভার মীরগঞ্জ মহল্লার মোঃ আকরাম এর ছেলে।
২৪ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া এর নেতৃত্বে শেরপুর জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক মাদকবিরোধী অভিযান চালায়। এসময় শেরপুর পৌরসভার মীরগঞ্জ মহল্লায় মাদক কারবারি মোঃ সুমন মিয়ার বসত বাড়ি থেকে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক কারবারি মোঃ সুমন মিয়াকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা আর্থিক জরিমানা প্রদান করে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া মাদক কারবারি মোঃ সুমন মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।