Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

০

শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবারগুলোর মাঝে ২য় পর্যায়ের সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। ২৯ জুন রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সঞ্চয়পত্র প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদসহ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনীতিবিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুটি শহীদ পরিবারের প্রত্যেকের মাঝে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়। এর আগে গত ২৭ মে জেলার ১১ শহিদ পরিবারের প্রত্যেকের মাঝে ১০ লাখ টাকা করে মোট ১ কোটি ১০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়।