বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় শেরপুরে ‘২০২৪-২৫ অর্থ বছরের মূল্যায়ন ও ২০২৫-২৬ অর্থবছরের কর্মপরিকল্পনা নির্ধারণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন মঙ্গলবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত উপপরিচালক ড. সালমা লাইজু।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্ব কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প ময়মনসিংহ অঞ্চলের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. মোস্তফা কামাল। এ সময় ২০২৫-২৬ অর্থবছরের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন বারি শেরপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ ফরিদুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো আনোয়ার হোসেনের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. হুমায়ুন কবীর ও মো. আলমগীর কবীর, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. রহিমা খাতুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালীন মেহেদী, শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, বিএডিসির কর্মকর্তা মো.আবু সাঈদ প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শেরপুর জেলার কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন ও সফলতা এসেছে। বিশেষ করে পলিনেট হাউজ, বার্মি কম্পোষ্ট সার, সূর্যমূখী ও সরিষার চাষ, বিভিন্ন ডাল জাতীয় ফসল, রঙিনন ফুলকপিসহ অন্যান্য সবজি চাষে কৃষকরা লাভবান হচ্ছেন।
কর্মশালায় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, সুধীজন, সাংবাদিক ও কৃষকসহ মোট ৮০ জন অংশ নেন।