Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্পের সঙ্গে আজ পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক
ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্পের সঙ্গে আজ পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্পের সঙ্গে আজ পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

০

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে আজ বৈঠক করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বনির্ধারিত এই বৈঠক স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিবিসি।
জানা গেছে, হোয়াইট হাউসে দু’জন মধ্যাহ্নভোজে অংশ নেবেন। তবে এই বৈঠকে সংবাদমাধ্যমের কোনো সদস্যকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে না।
বিবিসি জানিয়েছে, গত ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্র সফর করছেন জেনারেল মুনির। তাদের মধ্যে এমন এক সময়ে সাক্ষাৎ হচ্ছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। অঞ্চলটির অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ক্রমবর্ধমান উত্তেজনা।
ইরানি সংবাদমাধ্যম বলেছে, জেনারেল মুনির এর আগে গত মে মাসের শেষ দিকে ইরানের সশস্ত্র বাহিনীর তৎকালীন প্রধান মোহাম্মদ হোসেইন বাঘেইরির সঙ্গে দেখা করেছিলেন। ইসরায়েলি বিমান হামলায় গত ১৩ জুন নিহত হন বাঘেইরি।