শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক প্রতিবেশী আরবরা যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দেবে না : ইরানি মুখপাত্র
প্রতিবেশী আরবরা যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দেবে না : ইরানি মুখপাত্র
League of Arab States, the flags of the 22 Arab countries ripple in the sky with the flag of the League of Arab States

প্রতিবেশী আরবরা যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দেবে না : ইরানি মুখপাত্র

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এবার গুরুত্বপূর্ণ বার্তা দিলো ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরান আশা করছে— প্রতিবেশী আরব দেশগুলো তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর হামলা করতে দেবে না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমরা এখন এক গণহত্যাকারী রাষ্ট্রের দ্বারা আক্রান্ত। আত্মরক্ষার জন্য আমরা ইসরায়েলের আগ্রাসনের জবাবে সর্বশক্তি নিয়ে প্রতিরোধ গড়ে তুলছি।
বাঘাই বলেন, ইসরায়েল আমাদের ওপর হামলা করছে। আমরা নিজেদের রক্ষা করছি। আমাদের প্রতিক্রিয়া খুব হিসেব করে ও দায়িত্বের সঙ্গে দেওয়া হচ্ছে। আমরা শুধু ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করছি।
তিনি আরো বলেন, আমাদের প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক আছে। তারা জানে ইসরায়েল চায় এই যুদ্ধে অন্য দেশগুলোও জড়িয়ে পড়ুক। আমরা বিশ্বাস করি, তারা যুক্তরাষ্ট্রকে নিজেদের মাটি ব্যবহার করতে দেবে না।
বাঘাই আরো বলেন, আন্তর্জাতিক আইনে কোনো দেশকে নিজের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের ওপর হামলার অনুমতি দেওয়া উচিত নয়। আমি বিশ্বাস করি আমাদের প্রতিবেশীরা এটা মানবে। সূত্র : আল জাজিরা।