শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ৫৫ হাজার নকল বিড়িসহ আটক ১
শেরপুরে ৫৫ হাজার নকল বিড়িসহ আটক ১

শেরপুরে ৫৫ হাজার নকল বিড়িসহ আটক ১

শেরপুরে নকল বিড়িসহ সোহাগ মিয়া (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ৫ জুন সকাল ১১টার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী পনে তিনানীপাড়া গ্রাম থেকে ৫৫ হাজার নকল রশিদা বিড়িসহ তাকে আটক করে শেরপুর সদর থানা পুলিশ। আটক সোহাগ মিয়া শেরপুর সদর উপজেলার তারগর গাংপাড়ের মৃত আসিম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার উপপুলিশ পরিদর্শক এনামুল হক।


পুলিশ জানায়, সরকারি টেক্স ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে শেরপুরের ৩০ নং রশিদা বিড়ি নকল করে বাজারে বিক্রি করছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৫ জুন সকাল ১১টার দিকে শেরপুর ঢাকা মহাসড়কের সূর্যদ্দী এলাকায় অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে ৫৫ হাজার নকল বিড়িসহ আটক করা হয়।
এ ব্যাপারে শেরপুর সদর থানার উপপুলিশ পরিদর্শক এনামুল হক জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের চলমান রয়েছে।