ঔষধ ব্যবসায়ীদের দফা দাবি আদায়ে সারাদেশে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির আহবানে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২শে মে বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি শেরপুর জেলা শাখার আয়োজনে শেরপুর শহরের কলেজ মোড়ে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেমিস্ট্র অ্যান্ড ড্রাগিস সমিতির চার দফা দাবিগুলো হচ্ছে, সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা, ওষুধ বিক্রির কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা ও ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা।
মানববন্ধনে বক্তারা বলেন, ওষুধ বিক্রিতে ১০% কমিশন দেয়া হলে আমাদের ব্যবসায়ীদের ঘাটতি দেখা দেয়। আমরা এটা বন্ধ দাবি করছি। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ গুলো কোম্পানি সহজে নিতে চায় না। অথচ কেমিস্ট অ্যান্ড ড্রাগস সমিতিতে উল্লেখ আছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ তিন মাসের মধ্যে ফেরত নেওয়ার। আমরা সরকার এবং ওষুধ কোম্পানির দৃষ্টি আকর্ষণ করি আমাদের এই সমস্যা যেন দ্রুত করা হয়।
এসময় মানববন্ধনে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি মমতাজ উদ্দিন, সহ-সভাপতি রঞ্জন কুমার সাহা, সাধারণ সম্পাদক শওকত আকবর পনির, সদস্য মো. রফিকুল ইসলাম খোকন, রায়হান বাদশা সহ ওষুধ ব্যবসায়ীদের মধ্যে আরও অনেকেই উপস্থিত ছিলেন।