শেরপুর প্রতিদিন ডট কম

Home আইন-আদালত রমনা বটমূলে হামলায় দুজনের যাবজ্জীবন, সাজা কমল ৯ জনের
রমনা বটমূলে হামলায় দুজনের যাবজ্জীবন, সাজা কমল ৯ জনের

রমনা বটমূলে হামলায় দুজনের যাবজ্জীবন, সাজা কমল ৯ জনের

রাজধানীর রমনার বটমূলে পহেলা বৈশাখে ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি নয় আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।