শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার
নকলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নকলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান আবুল (৬৫) কে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ।
৯ মে শুক্রবার ভোররাতে নকলা পৌরসভার জালালপুর মহল্লার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। শামসুর রহমান আবুল গণপদ্দী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় বারইকান্দি গ্রামের মৃত মৌলভী আতাউর রহমানের ছেলে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গ্রেফতার হওয়া গণপদ্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল ২০২৪ সালের ৪ আগস্ট উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।
তিনি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হলেও আদালতে হাজির না হওয়ায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।