শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে পুলিশ লাইন্স একাডেমির শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান-অভিভাবক সমাবেশ
শেরপুরে পুলিশ লাইন্স একাডেমির শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান-অভিভাবক সমাবেশ

শেরপুরে পুলিশ লাইন্স একাডেমির শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান-অভিভাবক সমাবেশ

পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শনিবার সকালে প্লেসের অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ও প্লেসের সভাপতি মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে শিক্ষক-অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা ও অভিভাবকদের মতামত গ্রহণ এবং অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ বাস্তবায়নসহ উপস্থিত সকলের সম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
পরবর্তীতে পুলিশ সুপার বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় প্লেসের ১০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও প্লেসের পরিচালক মো. মিজানুর রহমান ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইও-১ খন্দকার মোহাম্মদ শহিদুল হকসহ প্লেসের শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ।