শেরপুর সদরের তাতালপুর বিএম রোডের পাশে একটি ধানখেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২১ এপ্রিল সোমবার সকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকালে শেরপুর সদরের তাতালপুর বিএম রোডের পাশে একটি ধানখেতে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে শেরপুর সদর থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত হোক না কেন তাঁকে খুঁজে বের করা হবে।