শেরপুর প্রতিদিন ডট কম

Home আইন-আদালত জুলাই গণহত্যা-মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম অভিযোগপত্র দাখিল : চিফ প্রসিকিউটর
জুলাই গণহত্যা-মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম অভিযোগপত্র দাখিল : চিফ প্রসিকিউটর

জুলাই গণহত্যা-মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম অভিযোগপত্র দাখিল : চিফ প্রসিকিউটর

জুলাই-আগস্টের গণআন্দোলনে হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম কোনো মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ‘২৪ এর ৫ আগস্টে রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে ছয়জন নিহত হওয়ার ঘটনায় এই তদন্ত প্রতিবেদন দেয়া হয়। আজ (সোমবার, ২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।
তদন্ত প্রতিবেদনে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনকে আসামি করা হয়েছে। তিনজন গ্রেপ্তার আছে। শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে বলে তদন্ত প্রতিবেদনে ওঠে এসেছে।
এখন আনুষ্ঠানিকভাবে অভিযোগ পত্র দাখিল করার পর শুরু হবে বিচারকাজ। ছয় মাস ১৩ দিন সময় নিয়ে ৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে। ৭৯ জন সাক্ষীর জবানবন্দি নেয়া হয়েছে। ১৯টি ভিডিও দেয়া হয়েছে। দু’টি অডিও দেয়া হয়েছে।