শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে খাস জমি উদ্ধার করে খেলার মাঠ ঘোষণা
নালিতাবাড়ীতে খাস জমি উদ্ধার করে খেলার মাঠ ঘোষণা

নালিতাবাড়ীতে খাস জমি উদ্ধার করে খেলার মাঠ ঘোষণা

শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি খাস জমি উদ্ধার করে সেই জমিকে খেলার মাঠ হিসেবে ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। ১৮ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকার বালুঘাটা মৌজায় ২ একর ৬৮ শতাংশ খাস জমি উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
পরে ওই জমিতে সাইনবোর্ড টাঙিয়ে এলাকার সর্বসাধারণের খেলাধুলা করার জন্য খেলার মাঠ হিসেবে ঘোষণা করা হয়।
এসময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার আলমগীর কবির, সোলাইমান ও রানাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিন উদ্ধারকৃত জমিতে প্রশাসনের কর্মকর্তারা ২ ভাগে বিভক্ত হয়ে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার আয়োজন করেন।