শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ৬ দফা দাবিতে শেরপুর পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
৬ দফা দাবিতে শেরপুর পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

৬ দফা দাবিতে শেরপুর পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

মেহেদী হাসান শামীম : ‘দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’ এ শ্লোগানে শেরপুরে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি হাইকোর্টের রিট বাতিলসহ যৌক্তিক ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (১৫ এপ্রিল) মঙ্গলবার সকালে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থী শাহাজাদা আহম্মেদ জীবন, নাজমুল হাসান, শরীফ আহম্মেদ, আরকান প্রমুখ।
লিখিত বক্তব্য তারা জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিলসহ ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করার কথা জানান। একইসাথে ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করাসহ কারিগরি শিক্ষা সেক্টর সংস্কারসহ ৬টি দাবি তুলে ধরেন বক্তারা।শিক্ষার্থীরা আরও বলেন, যদি আমাদের দাবি মানা না হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।