শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে ১৩টি ড্রেজার মেশিনসহ সরঞ্জামাদি ধ্বংস, ৩ জনের কারাদণ্ড
নালিতাবাড়ীতে ১৩টি ড্রেজার মেশিনসহ সরঞ্জামাদি ধ্বংস, ৩ জনের কারাদণ্ড

নালিতাবাড়ীতে ১৩টি ড্রেজার মেশিনসহ সরঞ্জামাদি ধ্বংস, ৩ জনের কারাদণ্ড

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১৮ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর কালাকুমা, তারানি, নয়াবিল ভাংগা ও ডাক্তারঘোপ গ্রামে ওই দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালানো হয়। কারাদণ্ড প্রাপ্তরা হলো উপজেলার পিঠাপুনী এলাকার মোখতার আলীর ছেলে মো: ইমান আলী (২৩), দাওধারা এলাকার আব্দুল হামিদের ছেলে মো. মেহেদী (২১) ও একই এলাকার আ. বারেকের ছেলে মো. জসিম (২২)


অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুর রহমান। ওইসময় ১৩টি অবৈধ ড্রেজার মেশিন, ৩ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অসংখ্য পাইপ ও ১৬টি বাঁশের টাওয়ার ধ্বংস করা হয়। এছাড়াও ৩টি এক্সক্যাভেটর (ভেকু), ৩টি ট্রাক, ১টি ট্রলি ও ১টি মটর সাইকেল আটক করা হয়। অভিযানকালে পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি বলেন, ড্রেজার বাসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। পাশাপাশি উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।