শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সম্রাট গ্রেফতার
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সম্রাট গ্রেফতার

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সম্রাট গ্রেফতার

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র নিহতের ঘটনায় নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ মার্চ মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শহরের মীরগঞ্জ এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাজমুল ইসলাম সম্রাট গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শহরের খরমপুর এলাকায় গুলি ও প্রশাসনের গাড়িচাপায় নিহত কলেজছাত্র মাহবুব, সবুজ, সজীবসহ একাধিক হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।
শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম সম্রাটকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।