শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা-কর্মী আটক
জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা-কর্মী আটক

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা-কর্মী আটক

জামালপুরে ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে জামালপুর সদর উপজেলার হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন— মো. পলাশ মিয়া, মো. সিরাজুল ইসলাম ও মো. ফরমান। তার তিনজনই একই এলাকার বাসিন্দা।
জামালপুর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিলো তারা। এ নিয়ে ওই ব্যবসায়ী অভিযোগ করলে যৌথবাহিনী শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তারা তিনজনই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।