শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে সরকারি শিশু পরিবারের সাথে জেলা প্রশাসনের ইফতার মাহফিল
শেরপুরে সরকারি শিশু পরিবারের সাথে জেলা প্রশাসনের ইফতার মাহফিল

শেরপুরে সরকারি শিশু পরিবারের সাথে জেলা প্রশাসনের ইফতার মাহফিল

শেরপুরে সরকারি শিশু পরিবার (বালিকা) এ বসবাসকারীদের সাথে ইফতার মাহফিল করেছে জেলা প্রশাসন। ৩ মার্চ সোমবার সন্ধ্যায় মাহে রমজানের ২য় দিন শেরপুর সরকারি শিশু পরিবারের কার্যালয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
ইফতার মাহফিলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সরকারি শিশু পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।