শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, কাল শপথ
উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, কাল শপথ

উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, কাল শপথ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার। একইসঙ্গে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
জানা গেছে, বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন এই উপদেষ্টা শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীর দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘বুধবার সকাল সাড়ে ১০টায় তাকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। সকাল ১১টায় উপদেষ্টা হিসেবে তার শপথ হবে।’
বঙ্গভবনের একটি সূত্র ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যে দরবার হল শপথের জন্য প্রস্তুত করা হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম।