শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত
শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত

‘আহলান সাহলান মাহে রমজান, রমজানের পবিত্রতা রক্ষা করুন’ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরে মাহে রমজান উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে র‌্যালিটি জেলা কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
র‌্যালিতে জেলা প্রশাসক তরফদার মাহমদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি, এম, এ, মুনীব, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ফজলুর রহমানসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।