শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার
নালিতাবাড়ীতে ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

নালিতাবাড়ীতে ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

শেরপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মোঃ জোনাব আলী (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. জোনাব আলী নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামের মৃত রসুল আহমেদের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ, এসআই শুভ্র চন্দ্র দে, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ বৈদ্য ও এএসআই শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামের মাদক কারবারি জোনাব আলীর বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। ওইময় তার বসতবাড়িতে তল্লাশী করে চার প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সেইসাথে মাদক কারবারি জোনাব আলীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জোনাব আলী দীর্ঘদিন ধরে মাদক ক্রয় ও বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারি জোনাব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।