শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত
ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলার ৩নং নলকুড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকনুজ্জামানের সভাপতিত্বে গ্রাম আদালত ব্যবস্থাপনার মূল প্রবন্ধ পাঠ করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর পলাশ মিয়া। আলোচনা শেষে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে অবহিত ও সচেতনতা বৃদ্ধি করতে ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।