শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল
শেরপুরে শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

শেরপুরে শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার বিকেলে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়নের নেতৃত্বে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে ওই বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নৈতিক পরাজয় হয়েছে। পৃথিবীর ইতিহাসে ন্যাক্কারজনকভাবে তার পতন ঘটিয়েছে ছাত্র জনতা। কিন্তু আমরা লক্ষ্য করছি ফ্যাসিস্ট,খুনি হাসিনা প্রতিবেশি দেশ ভারতে বসে বিভিন্নভাবে তাদের দোসরদের মাধ্যমে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বাংলাদেশে এখনও নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে।

তিনি পতিত স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতারের ও বিচারের আওতায় আনার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সজীব হাসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম সীমান্ত, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় হাসান প্রমুখ।