শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
নকলায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নকলায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুরের নকলায় পারভীন বেগম (৫০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় উপজেলার টালকী ইউনিয়নের পূর্বটালকী এলাকায় ওই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রুহুল আমিনের স্ত্রী এবং ৫ সন্তানের জননী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারভীন বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। শুক্রবার সন্ধ্যায় পরিবারের লোকজন বাড়িতে ছিল না। পরে তার টিনসেড বাড়ির একটি খুঁটির সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পারভীন বেগমের লাশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পারভীন বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, নিহতের লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।