শেরপুরে জেলা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) অভিযানে ৫ বস্তা ভারতীয় জিরাসহ জসিম (২৮) নামে এক চোরা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে শ্রীবরদী উপজেলার কাউনেরচর ঝগড়ারচর গ্রামে অভিযান চালিয়ে ওই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিম কাউনেরচর ঝগড়ারচর গ্রামের মোঃ আঃ বারেক এর ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান ও হরিপদ সঙ্গীয় ফোর্সসহ শ্রীবরদী উপজেলার কাউনেরচর ঝগড়ারচর গ্রামে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ৫ বস্তা ভারতীয় জিরাসহ মোঃ জসিমকে হাতেনাতে আটক করে। এসময় অপর চোরাকারবারি আঃ মোতালেব পালিয়ে যায়। এ ঘটনায় শ্রীবরদী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমন জামান সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।