শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ময়মনসিংহে ৮ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেরপুর
ময়মনসিংহে ৮ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেরপুর

ময়মনসিংহে ৮ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেরপুর

ময়মনসিংহ বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে ৮ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা।
৮ ফেব্রুয়ারি শনিবার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ওই প্রতিযোগিতায় ২৪ টি ইভেন্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয় শেরপুর।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। ওইসময় ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক ড. মো. মফিজুল ইসলাম, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জামালপুররের জেলা প্রশাসক হাছিনা বেগম, নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস, শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়াসহ চার জেলার অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় শেরপুর জেলা প্রশাসনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।