শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
শেরপুরে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৪ টায় শহরের রঘুনাথবাজারে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শেরপুর জেলা শাখা।
আলোচনা সভায় সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ ময়নার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ আশিষের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ হোসেন ও রহুল আমীন।
এসময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মানিক, শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ফয়সাল খান তোতা, যুগ্ম সম্পাদক রেজাউল করিমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন এস আর মসজিদের পেশ ঈমাম মাওলানা আনাস।