শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা জামালপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
জামালপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

জামালপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মো: শামীম হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরে অসহায় গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছে জেলা আঞ্জুমান মুফিদুল ইসলাম।
আজ শনিবার সকালে শহরের চাপাতলা ঘাট পাটগুদামে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন জেলা আঞ্জুমান মুফিদুল ইসলাম। এসময় কেন্দ্রীয় বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার সভাপতি এডভোকেট নজরুলইসলাম, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় চার শতাধিক অসহায় ও গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।