শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক ঝিনাইগাতীতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাওন গ্রেফতার
ঝিনাইগাতীতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাওন গ্রেফতার

ঝিনাইগাতীতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাওন গ্রেফতার

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ ডিসেম্বর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে ৫ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সদর থানা পুলিশ ও ঝিনাইগাতী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান শাওনকে গ্রেফতার করেছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন বলেন, সরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আরও জানান, শাওনকে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 15 =