শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা ছাত্রদল। ১ জানুয়ারি বুধবার বিকেলে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন ব্যানার ও ফেস্টুনসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে জেলা ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু করা হয়।
ছাত্রদলের প্রতিষ্ঠসবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ, সিনিয়র সহ-সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শহর ছাত্রদলের আহ্বায়ক রিয়াদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।দিবসটি উপলক্ষে জেলা ছাত্রদলের আয়োজনে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
এদিকে থানা ছাত্রদলের সদস্য সচিব সুমন আহমেদ ও শহর ছাত্রদলের সদস্য সচিব খালেদুজ্জামান সিদ্দিকী আসিফ এর নেতৃত্বে শহরের নিউমার্কেট চত্বর থেকে পৃথক আরো একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটে এসে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। এ সময় ছাত্রদলের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 12 =