শেরপুর প্রতিদিন ডট কম

Home 1Win Brasil চুরি-ছিনতাই বন্ধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই: আইজিপি
চুরি-ছিনতাই বন্ধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই: আইজিপি

চুরি-ছিনতাই বন্ধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই: আইজিপি

আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে চেষ্টা করছে জানিয়ে বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘সারাদেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নাই। আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই। সবাই মিলে প্রতিরোধ করতে হবে।’
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব‌্য শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এসব কথা ব‌লেন তি‌নি।
আরেক প্রশ্নের জবাবে আইজিপি ব‌লেন, যেসব সমন্বয়‌কদের হত‌্যা হুম‌কি দেওয়া হ‌য়ে‌ছিল, প্রতিটি বিষয় পু‌লিশ সুরাহা করেছে। জুলাই-আগস্টের যাতে পুনরাবৃত্তি না হয় সেভাবে পুলিশকে পুনর্গঠন করতে কাজ চলছে বলেও জানান পুলিশ প্রধান।
সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে বাহারুল আলম বলেন, ‘আগুনের ঘটনা তদন্ত চলছে। তদন্ত কমিটি বিস্তারিত জানাবে।’
একই অনুষ্ঠা‌নে ডিএম‌পি ক‌মিশনার শেখ মো. সাজ্জাত আলী ব‌লেন, ‘৫ আগস্টের ৭২ ঘণ্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারত তাহ‌লে এত প্রাণহানি হতো না।’
এ সময় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে পু‌লি‌শের ভূ‌মিকা নি‌য়ে লজ্জা প্রকাশ ক‌রেন তি‌নি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 6 =