শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’
সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লিখে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠেই বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়েছেন পরিবার এবং স্থানীয় এলাকাবাসীর।
সমন্বয়ক আহসান হাবীব সাহেবের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব হাসান জানান, বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি দুঃখজনক এবং আতঙ্কের। ২৪ এর বিপ্লবে দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 12 =