শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ জামালপুরে অস্ত্র নিয়ে হাসপাতাল ও বিএনপি কার্যালয়ে হামলা, গ্রেফতার ৫
জামালপুরে অস্ত্র নিয়ে হাসপাতাল ও বিএনপি কার্যালয়ে হামলা, গ্রেফতার ৫

জামালপুরে অস্ত্র নিয়ে হাসপাতাল ও বিএনপি কার্যালয়ে হামলা, গ্রেফতার ৫

জামালপুর শহরের বেসরকারি হাসপাতাল এম এ রশিদ হসপিটাল ও বিএনপির কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা মামলার প্রধান আসামি এম শুভ পাঠানসহ ৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (২২ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন- জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম শুভ পাঠান, তার সহকর্মী রিপন হোসেন হৃদয়, মাসুম মিয়া, রাজু ও ঝুটন মিয়া। গ্রেফতার হওয়া সব আসামি জামালপুর শহরের বাসিন্দা।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানায়- গত ২৯ নভেম্বর রাতে জামালপুর শহরের সরদারপাড়ায় বেসরকারি হাসপাতাল এম এ রশিদ ও জেলা বিএনপির কার্যালয়সহ মোট তিনটি জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে আসামিরা। সেই সময় ঘটনাটি শহরের ব্যাপক আলোড়ন তৈরি করে। এই ঘটনায় মামলার পর থেকে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। গত রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তবে অস্ত্র উদ্ধার করতে না পারায় আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।
বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় গত ৩০ নভেম্বর হাসপাতালটির পরিচালক ও একজন কর্মচারী পৃথক দু’টি মামলা দায়ের করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 6 =