শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক নালিতাবাড়ীতে ফেনসিডিলের ব্যাগ ফেলে পালালো মাদক কারবারি
নালিতাবাড়ীতে ফেনসিডিলের ব্যাগ ফেলে পালালো মাদক কারবারি

নালিতাবাড়ীতে ফেনসিডিলের ব্যাগ ফেলে পালালো মাদক কারবারি

পেশাগত কাজে যাচ্ছিলেন দুই সংবাদকর্মী। একই পথে মোটরসাইকেল হাঁকিয়ে ব্যাগভর্তি ফেনসিডিল নিয়ে চলছিলেন মাদক পাচারকারী। সাংবাদিক দেখে গতি বাড়িয়ে ফেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন ওই কারবারী। ব্যাগভর্তি ফেনসিডিলও ততক্ষণে ব্যাগ ফেটে রাস্তায় ছড়িয়ে পড়ে। উপায়ান্তর না পেয়ে ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল আর ৫০ বোতল ফেনসিনডিল রেখেই দৌড়ে পালায় ওই কারবারী। ২০ ডিসেম্বর শুক্রবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকায় ওই ঘটনা ঘটে।
জানা গেছে, দৈনিক সংগ্রাম পত্রিকার নালিতাবাড়ী প্রতিনিধি আল হেলাল ও দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি সারোয়ার হোসেন বিকেলে মোটরসাইকেলযোগে পেশাগত কাজে শহরের বাইরে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিনগর বাইপাস এলাকায় তাদের দেখে মাদক পাচারকারী ব্যক্তি বেপরোয়া গতিতে তার মোটরসাইকেল চালানো শুরু করেন।
ওইসময় নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির পেছনে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়লে ব্যাগে রাখা ৫০ বোতল ফেনসিডিল রাস্তা ছড়িয়ে পড়ে। ফলে দ্রুত ওই মাদক কারবারী মোটরসাইকেল ও ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া মোটরসাইকেল ও ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে যায়।
থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। ওই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + seventeen =