শেরপুর প্রতিদিন ডট কম

Home 1Win Brasil টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থীদের বিক্ষোভ
টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থীদের বিক্ষোভ

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থীদের বিক্ষোভ

টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুবায়েরপন্থীরা। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে এক ঘণ্টারও বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গভীররাতে মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হন। এ ঘটনায় আরও প্রায় শতাধিক আহত হন।
অবরোধে থাকা মুরুব্বিদেরা সাংবাদিকদের বলেন, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে থাকা জুবায়েরপন্থীদের গতরাতে মাঠ থেকে মারধর করে বিতাড়িত করা হয়েছে। এ সময় সাথীদের রক্তের বন্যায় পবিত্র ইজতেমা ময়দান রক্তাক্ত হয়েছে, সাথীদের মারধর করেছে। যতক্ষণ না পর্যন্ত সাদপন্থীদের কাছ থেকে মাঠ উদ্ধার করে জুবায়েরপন্থীদের বুঝিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
মাওলানা ইকরামুজ্জামান বাতেন সাংবাদিকদের বলেন, গতরাতে তাহাজ্জুদ নামাজের সময় আমাদের সাথীরা শহীদ হয়েছেন। এর প্রতিবাদে শ্রীপুরের আলেম সমাজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। মুরুব্বিদের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের অবরোধ চলবে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জয়নাল আবেদীন মন্ডল বলেন, ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় জুবায়েরপন্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ আছে। তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে আছি। তাদের সঙ্গে কথা হচ্ছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 1 =