শেরপুর প্রতিদিন ডট কম

Home 1Win Brasil ছিনতাই ঠেকাতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ
ছিনতাই ঠেকাতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ

ছিনতাই ঠেকাতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ

সম্প্রতি রাজধানী ঢাকায় একাধিক ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। এর মধ্যে কিছু ঘটনা বেশি রাতে সংগঠিত হয়েছে। তাই ছিনতাই রোধে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা বলেন, সভায় ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক সমস্যার বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, সিদ্ধান্ত হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে সেটা থেকে আরও উন্নতি করতে হবে। যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা আরও উন্নতি করতে হবে। ১৬ ডিসেম্বর সবাই যাতে ভালোভাবে উদযাপন করতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আইনশৃঙ্খলার দায়িত্ব যাদের তারা যাতে এটা ভালোভাবে পালন করেন।
ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, ঢাকায় ছিনতাই বেড়ে গেছে, এজন্য আমরা পুলিশকে নির্দেশনা দিয়েছি। শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়। সেজন্য শেষ রাতে যেন টহলটা বাড়িয়ে দেওয়া হয়। শেষ রাতে এটা বেশি হয়। আপনারা যে কথাটা (ছিনতাই বেড়েছে) বলেছেন, এটার সঙ্গে আমিও দ্বিমত করব না। সত্যি কথা বলেছেন। এটা যেন কমিয়ে আনা যায়, একেবারে দূর করা যায়। তবে এটা অ্যালার্মিং কিছু না।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর কিংবা ২৫ ডিসেম্বরকে সামনে রেখে খারাপ কোনো কিছু নেই। অন্য বছর যেভাবে হয় এবারও সেভাবে হবে।
এসময় তিনি তাবলীগ জামায়াতের দুই পক্ষের বিবাদ নিয়েও কথা বলেন। উপদেষ্টা বলেন, ইজতেমার ব্যাপারে একটা আলোচনা হয়েছে। ইজতেমা পার্টির সঙ্গে আমরা আগামী ১৮ ডিসেম্বর আবার বসব। এর আগে যেভাবে হয়েছে এবারও সেভাবে ইজতেমা হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =