শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক নালিতাবাড়ীতে দুর্নীতিবিরোধী শপথ নিলো দেড়শতাধিক শিক্ষার্থী
নালিতাবাড়ীতে দুর্নীতিবিরোধী শপথ নিলো দেড়শতাধিক শিক্ষার্থী

নালিতাবাড়ীতে দুর্নীতিবিরোধী শপথ নিলো দেড়শতাধিক শিক্ষার্থী

শেরপুরের নালিতাবাড়ীতে তথ্য অধিকার আইন ২০০৯ এর উপর ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও দুর্নীতিবিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার দুপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা কলেজে ওইসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সেকান্দর আলী। সনাক নালিতাবাড়ীর সহসভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য আবুল হোসেন, আব্দুল ফাত্তাহ, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক, ইয়েস দলনেতা অভিজিৎ সাহা প্রমুখ।
পরে কলেজের দেড়শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। ওইসময় সনাক,শিক্ষক, ইয়েস, শিক্ষার্থীসহ সকলকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাক সহসভাপতি মশিউর রহমান।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − six =