শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক শেরপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ এএসআই জুবায়েল খান
শেরপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ এএসআই জুবায়েল খান

শেরপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ এএসআই জুবায়েল খান

শেরপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই, নিরস্ত্র) নির্বাচিত হলেন জুবায়েল খান। তিনি জেলার শ্রীবরদী থানায় এএসআই হিসেবে কর্মরত আছেন। ৯ ডিসেম্বর সোমবার জেলা পুলিশ সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করে জেলা পুলিশ।
জানা যায়, মাদক, সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্ট তামিল, সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধদমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করে জেলা পুলিশ। পরে সোমবার শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম তাকে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার, ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন।
ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার জাহিদ, জেলা ডিবির পরিদর্শক মো. সালেমুজ্জামানসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × two =