শেরপুর প্রতিদিন ডট কম

Home 1Win Brasil অবসরে যাওয়া বঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির প্রতিবেদন পেশ
অবসরে যাওয়া বঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির প্রতিবেদন পেশ

অবসরে যাওয়া বঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির প্রতিবেদন পেশ

পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি প্রতিবেদন পেশ করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করা হয়।
কমিটির সদস্যদের নিয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদনটি পেশ করেন কমিটি প্রধান জাকির আহমেদ খান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার ও উল্লেখিত সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য সরকার ১৬ সেপ্টেম্বর সাবেক অর্থসচিব এবং বিশ্বব্যাংকে বাংলাদেশে সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে।
কমিটি নির্ধারিত ৯০ দিনের আগেই প্রতিবেদন পেশ করায় কমিটির সদস্যদের প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানান। প্রতিবেদনটি পেশ করার সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 4 =