শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক শেরপুরে বিএনপি নেতা ও আইন কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত
শেরপুরে বিএনপি নেতা ও আইন কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত

শেরপুরে বিএনপি নেতা ও আইন কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত

মেহেদী হাসান শামীম : শেরপুর জেলা বিএনপির নতুন কমিটি ও নতুন আইন কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছেন জেলা আইনজীবী সমিতি। (১ ডিসেম্বর) রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হজরত আলী, সদস্য সচিব আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আওয়াল চৌধুরী, পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান, সরকারি প্রসিকিউটর (জিপি)খন্দকার মাহবুবুর আলম (রকিব), নারী ও শিশু আদালতের পিপি আশরান্নাহার রুবী।
শেরপুর আইনজীবি সমিতির সভাপতি এড.সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এড.এ,এইচ,এম নূরে আমল হীরার সঞ্চালনায়
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জজ জহিরল কবির, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড সুলতান মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়াসহ বিচারক ও আইনজীবি এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + nineteen =