শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ নেত্রকোনায় ২৫ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ
নেত্রকোনায় ২৫ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ

নেত্রকোনায় ২৫ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ

সীমান্ত এলাকা থেকে ২৫ লাখ টাকা মূল্যের ৫০০ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে নেত্রকোনা বিজিবি। তবে এ ঘটনায় কেউকে আটক করা যায়নি।
রোববার (২৪ নভেম্বর) ভোরে নেত্রকোনা- ৩১ বিজির আওতাধীন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নরসিংহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাকসহ ৫০০ পিস কম্বল জব্দ করা হয়। এসব কম্বলের মূল্য ২৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, রোববার ভোরে নেত্রকোনা- ৩১ বিজিবির আওতাধীন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নরসিংহপুর এলাকায় অভিযান পরিচালানা করে চারুয়াপাড়া বিওপির ১৬ সদস্যর একটি টহল দল। এসময় মালিকবিহীন একটি ট্রাক পাওয়ার পর এটিতে তলাশি চালিয়ে চোরাচালানের ৫০০ পিস ভারতীয় কম্বল পায় বিজিবি সদস্যরা। পরে ট্রাকসহ কম্বলগুলো জব্দ করা হয়। এসব কম্বলের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা বলে জানায় বিজিবি।
নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, জব্দকৃত কম্বলগুলো পরে জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =