শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ৩০০ আসনেই নির্বাচন করতে চায় জামায়াত: শেরপুরে সামিউল হক ফারুকী
৩০০ আসনেই নির্বাচন করতে চায় জামায়াত: শেরপুরে সামিউল হক ফারুকী

৩০০ আসনেই নির্বাচন করতে চায় জামায়াত: শেরপুরে সামিউল হক ফারুকী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ আগামী নির্বাচনে ৩০০ আসনেই নির্বাচন করতে চায়। এজন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। নির্বাচনের জন্য শেরপুরে তিনটি আসনে জামায়াতের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতএব সব আসনেই প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে হবে। দায়িত্ব নিয়ে মানুষের আরও কাছাকাছি যেতে হবে। প্রতিটি মুহুর্ত মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এখনো পতিত সরকারের দোসররা সক্রিয়। জামায়াতকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা নিশ্চিত করতে হবে। জনগণের সেবক হিসেবে জামায়াতের নেতৃবৃন্দকে ভূমিকা রাখতেই হবে। ৮ নভেম্বর শুক্রবার সকালে জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শেরপুর জেলা সদরের বাজিতখিলা আমির আলী অডিটোরিয়ামে জেলার সকল রুকনদের নিয়ে জেলা জামায়াতের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২০২৫-২৬ সেশনে নতুন করে পুনরায় আমির নির্বাচিত হন মাওলানা হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী।
শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, জেলার সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ, কর্মপরিষদ সদস্য আব্দুল আওয়াল, আব্দুর রহমান, আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান প্রমুখ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − sixteen =