শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি
পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি

পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৫৮ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়। সোমবার (৪ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
গতমাসে প্রশিক্ষণরত ৫৯ জন উপ-পরিদর্শককে (এসআই) শোকজ করা হয়। প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাদেরকে এই নোটিশ দেওয়া হয়।
২১ অক্টোবর পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে ১০ জনকে এবং ২৪ অক্টোবর আরেক চিঠিতে ৪৯ জনকে শোকজ করা হয়। এর আগে, একাডেমিতে প্রশিক্ষণরত উপ-পরিদর্শক (এসআই) ২৫২ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৩ সালে এসআই পদে নিয়োগের জন্য ৮২৩ জনকে চূড়ান্ত করে প্রশিক্ষণের জন্য পুলিশ একাডেমিতে পাঠানো হয়। ৪০তম ব্যাচের ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ শেষে এই মাসে তাদেরকে পদায়নের কথা ছিল।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 1 =