শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ট্রলিচাপায় নারী নিহত, আহত ৩
শেরপুরে ট্রলিচাপায় নারী নিহত, আহত ৩

শেরপুরে ট্রলিচাপায় নারী নিহত, আহত ৩

শেরপুরে ট্রলির নিচে পড়ে হাসি বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী-সন্তানসহ ৩ জন। ৩০ অক্টোবর বুধবার বিকেলে শহরের নওহাটা এলাকার পৌর কবরস্থানের সামনে শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসি বেগম ঝিনাইগাতী উপজেলার দড়িকালিনগর এলাকার মো. মোখলেছুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী। এতে মোখলেছুর রহমান ও তার ২ বছর বয়সী শিশু সন্তানসহ অপর মোটরসাইকেলের চালক আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মোখলেছুর রহমান ও তার স্ত্রী নিহত হাসি বেগম তাদের দুই বছর বয়সী ছেলেকে ডাক্তার দেখিয়ে শেরপুর শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কের নওহাটা এলাকার পৌর কবরস্থানের সামনে মোখছেুর রহমান আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করতে যান। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রলিকে সাইড দিতে গেলে অপর মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে ছিটকে ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান হাসি বেগম। আর আহত হন মোখলেছুর রহমান, তার শিশু সন্তান ও অপর মোটরসাইকেলের চালক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মোখলেছুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, নিহত নারীর লাশ উদ্ধা করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 1 =