শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নকলায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নকলায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৭ অক্টোবর রোববার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির সমূহের মধ্যে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, অসহায় ও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা ছিলো উল্লেখ্যযোগ্য। রোববার সকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভা, দোয়া ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর ছেলে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।
অন্যদিকে যুবদল এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা ও শহর যুবদলের উদ্যোগে ও আয়োজনে আলোচনা সভা ও বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলালসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + one =